টানা নয় বারের মতো সেরা করদাতার স্বীকৃতি পেলো বিএটি বাংলাদেশ
২০২১-২২ অর্থবছরের জন্য ‘অন্যান্য’ শ্রেণিতে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছে বিএটি বাংলাদেশ। রাষ্ট্রীয় কোষাগারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৪ সাল থেকে টানা নয় বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে ২৮ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন। এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের হেড অব ফাইন্যান্স আমান মুস্তাফিজ এবং করপোরেট ফাইন্যান্স কন্ট্রোলার আশরাকাত হোসেন।
এ নিয়ে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন বলেন, “আবারও সর্বোচ্চ করদাতার পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত। সবসময়ের মতো এবারও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের বিশ্বাস, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রবৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রীয় কোষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, নিশ্চিতভাবেই এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ভ্যাট, সম্পূরক শুল্ক, আয়কর ও অন্যান্য ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২৮ হাজার ২শ’ ৮০ কোটি টাকা জমা দিয়েছে বিএটি বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!