ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৫টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ১৬ লাখ গ্রাহক লেনদেন করবেন বিকাশে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ২:২১

দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সিদীপ, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও হীড বাংলাদেশ-এর প্রায় ১৬ লাখ গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে চুক্তিবদ্ধ হলো বিকাশ।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খুব শিগগীরই প্রতিষ্ঠানগুলোর সাথে সেবাটি চালু হতে যাচ্ছে। এর ফলে বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবেন।

বিকাশ ক্ষুদ্রঋণ খাতের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরো সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরো সহজ এবং সময়সাশ্রয়ী হবে।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন