ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে: খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ২:৪৬

বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। ভিক্ষা ছেড়ে আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক। ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে সরকার শিক্ষায় সহায়তা করছে।

তিনি বলেন, সরকার কৃষকের সারে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। দেশে খাদ্যের কোনো সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন। পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে