ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাফজয়ী নারী ফুটবল দলকে সোনালী ব্যাংকের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২২ বিকাল ৫:২৯

নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। 

শনিবার (৩১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিফা কাউন্সিল ও এক্সিকিউটিভ কমিটি এশিয়ান ফুটবল কনফেডারেশন সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেনস উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ এবং ড. আবুল কালাম আজাদ।

এ সময় সাফজয়ী নারী ফুটবল দলের সব সদস্য ও কোচিং স্টাফদের ব্যাংকের পক্ষ থেকে উপহার প্রদান ও সাফজয়ী দলের সদস্যদের হাতে সম্মাননা চেক তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ঢাকার জেনারেল ম্যানেজারস অফিস ও করপোরেট শাখার জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।

সুজন / সুজন

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন