দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস এসে পড়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে, দুর্ঘটনা রোধে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গতকাল রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফানুস ওড়ানো হয়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। এ কারণে সকালে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে চলতি বছর এসবে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারপরও ফানুস ওড়ানো হয়।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির