নতুন বছরে কেমন যাবে আপনার দিন?
আজ ১ জানুয়ারি, রোজ রবিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কিছুটা মানসিক চাপ অনুভব করবেন। অকারণে কাজে বাধা আসতে পারে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। অস্থির চিন্তায় সময় নষ্ট করবেন না। সময়োপযোগী সিদ্ধান্ত নিন।
মকর : কাজের স্বীকৃতি পাবেন। অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়তে পারে। প্রেম-প্রণয় শুভ। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য আনন্দ দেবে। অতীতের সুখস্মৃতি মনে করে আনন্দ পাবেন। ফাঁকা সময়টা আপনজনের সঙ্গে কাটান।
কুম্ভ : ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। পরিবারের নিরাপত্তা ও উন্নতি নিয়ে ভাবতে পারেন। সম্পত্তিসংক্রান্ত জটিলতা সমাধানের পথ পাবেন। কোনো সুযোগের সদ্ব্যবহারে আপনাকে সাফল্যের দ্বারে নিয়ে যেতে পারে।
মীন : কাজে সফলতা লাভের যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারেন। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি হবে। ভুল সিদ্ধান্ত আপনার সময় নষ্ট করতে পারে। সঠিক প্রচেষ্টায় পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
মেষ : কোনো ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। অর্থের ঘর শুভ। কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটতে পারে। বন্ধু ও প্রিয়জনের অনুপ্রেরণায় কাজে অগ্রগতি হবে। দায়িত্বশীল আচরণ সবার কাছে গ্রহণযোগ্য হবে। যোগাযোগ অব্যাহত রাখুন।
বৃষ : কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। আপনার সিদ্ধান্ত অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন।
মিথুন : প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হতে পারে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব নিতে হতে পারে। যেকোনো পরিবর্তনে সতর্ক থাকুন। শরীর ভালো রাখুন।
কর্কট : মনের কোনো আশা পূরণ হতে পারে। নতুন কোনো দিক উন্মোচন হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। নিজের ওপর আস্থা রাখুন। সময়ের সঠিক ব্যবহার করুন।
সিংহ : কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। ব্যবসায় লাভজনক কোনো আলোচনা হতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্য অর্জনে এগিয়ে যান।
কন্যা : মানসিক চাপ থাকলেও দিনটি আনন্দের মধ্যে কাটবে। বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
তুলা : ভালো কাজের আশ্বাস পাবেন। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। মুড ও স্থিতিহীন ভাবাবেগ ক্ষতির কারণ হতে পারে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। পূর্বপরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন। সুস্থ থাকুন।
বৃশ্চিক : সামাজিক কাজে আগ্রহ বাড়বে। যৌথ উদ্যোগে কাজের অগ্রগতি হবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। অসুস্থদের সতর্ক থাকতে হবে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন।
প্রীতি / প্রীতি
গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?