নয়াপল্টনে খন্দকার মাহবুবের জানাজা, কফিনে ফুল দিয়ে নেতাকর্মীদের শ্রদ্ধা
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
জানাজার নামাজ শেষে দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয় কফিন। এর পর কফিনে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জানাজার নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
এছাড়া জানাজার নামাজে অংশ নেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
মরহুম খন্দকার মাহবুব হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা