ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির শীর্ষ নেতারা জেলা সফরে বের হবেন সোমবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১:১৮

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষ্যে জেলা পর্যায়ে সফর করবেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (২ জানুয়ারি) থেকে জেলা সফরে বের হবেন তারা। এর আগে, গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শীর্ষ নেতা‌দের এই সফরের বিষ‌য়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, সারাদেশে বিভাগীয় পর্যায়ে ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এই সম‌য়ের মধ্যে সাংগঠনিক কাজের অংশ হিসেবে জেলা সফরে যাবেন সিনিয়র নেতারা। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ২৭ দফার ব্যাপক প্রচার ও জনমত গঠন করাই সফরের মূল উদ্দেশ্য। সোমবার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা জেলা সফরে বের হবেন।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,  ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাঈল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন