চীন থেকে আসা এক যাত্রীর ‘বিএফ.৭’ শনাক্ত
চীন থেকে আসা এক চীনা নাগরিকের দেহে ওমিক্রনের নতুন উপধরণ বিএফ.৭ শনাক্ত হয়েছে। তার সঙ্গে থাকা বাকি তিনজনের এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববার (১ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএফ.৭ আক্রান্ত ব্যক্তিসহ করোনা আক্রান্ত বাকি তিন চীনা নাগরিকদের প্রত্যেকে সুস্থ আছেন।’
নতুন ধরণ প্রসঙ্গে অধ্যাপক ডা. নাজমুল বলেন, ‘নতুন উপধরণ নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক। আমাদের দেশে বর্তমানে সংক্রমণের হার ১ শতাংশেরও কম। তবে নতুন উপধরণকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, সংক্রমণের হার যেন কোনভাবেই বাড়তে না পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিএফ.৭ যেন না ছড়ায়- এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা কী জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন উপধরণকে আমরা খুবই ক্লোজলি মনিটর করছি। সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি। এই কার্যক্রমগুলো আমাদের নিয়মিত চলছে।’
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরণ এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরণ শনাক্ত হয়েছে।
প্রীতি / প্রীতি
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে
জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা
মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ