আশিতে পা রাখলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশিতে পা রাখলেন। জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান তিনি।
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার দুর্গম কামালপুর গ্রামে ১ জানুয়ারি বাবা হাজী মো. তায়েব উদ্দিন, মা তমিজা খাতুনের ঘরে জন্ম নেন মো. আবদুল হামিদ। হাওরের কাদা-মাটি-জলে গড়াগড়ি খেয়ে বেড়ে ওঠা আবদুল হামিদ নিকলী জিসি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ঐতিহ্যবাহী গুরুদয়াল কলেজ থেকে আইএ পাস করেন।
পরে একই কলেজে বিএ শেষে ঢাকা ল’ কলেজ থেকে অর্জন করেন এলএলবি ডিগ্রি। অর্ধশতকের অধিককাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এ মানুষটি চরম দুর্দিনেও তার আদর্শ ও বিশ্বাস থেকে বিচ্যুত হননি। বঙ্গবন্ধুর রাজনীতি ও জীবনদর্শনকে আত্মস্থ করে এগিয়ে যাচ্ছেন তিনি।
স্বাধীনতার পর তার নির্বাচনী এলাকা থেকে ৭ বার জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। তৃণমূল থেকে উঠে আসা জনমানুষের নেতা মো. আবদুল হামিদ দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যক্তি, যিনি টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির আসন অলংকৃত করেন।
প্রীতি / প্রীতি
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে
জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা
মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ