জিডিপি প্রবৃদ্ধি সংশোধিত হারের চেয়ে বেশি হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭.৫ শতাংশ। সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬.৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।
রোববার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে।
মুস্তফা কামাল বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।
নতুন বছরে দেশের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার