ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

উপনির্বাচন : শরিকদের ২ আসন ছেড়ে দিল আ.লীগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৩ সকাল ৯:৩০

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনের উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩।

বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ।

আওয়ামী লীগের শরিক ১৪ দলকে ছেড়ে দেওয়া দুটি আসন হলো ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪। ঠাকুরগাঁও ৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে বলে জানান ওবায়দুল কাদের। 

আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। এখানে আওয়ামী লীগ প্রার্থী দেবে না।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এরমধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র সেদিন গৃহীত হয়নি। তবে পরে তিনি বিদেশ থেকে এসে পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। 

ফলে বিএনপির এমপিদের সব আসন শূন্য হয়। এরমধ্যে সংরক্ষিত নারী আসন বাদে বাকি ৬ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে নিয়মানুযায়ী পরে সদস্য মনোনয়ন ও নির্বাচন করা হবে।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন