মডার্নার আরো ৩৫ লাখ টিকা আসছে সোমবার
আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার আরো ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। আগামী সোমবার সেগুলো দেশে পৌঁছাবে। শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই টিকার ২০ লাখ ডোজ ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় দেশটিতে পাঠিয়ে দেয়া হয়েছে। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশ ও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একত্রে কাজ করছে।
বাংলাদেশ ইতোমধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় মডার্না টিকার ২৫ লাখ ডোজ পেয়েছে। গত ২ জুলাই রাত ১১টা ২২ মিনিটে মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরের দিন সকালে আসে আরও সাড়ে ১২ লাখ ডোজ। এসব টিকা বিতরণ শুরু হয়েছে দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে।
শাহজালাল বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছিলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে এই সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
জামান / জামান
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী