বিএনপিকে মোকাবিলা করা কঠিন কাজ নয়: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিকে মোকাবিলা করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়। বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ- সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তবে, তারা কী করতে চায় বা কী করতে পারে, সে বিষয়ে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা আছে।’
তিনি সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির সাংঘর্ষিক রাজনীতিই বড় চ্যালেঞ্জ। বিএনপির মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা, বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেওয়া- এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে। বিএনপি বুঝতে পেড়েছে তাদের শক্তি ও সামর্থ্য কতটুকু।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এখন সারা বিশ্বে সংকটময় পরিস্থিতি চলছে। করোনা মহামারি চলে গিয়েছিল। দুই মাস আগেও তাই ভেবেছিলাম। কিন্তু দেখা গেল করোনা যায়নি। চীনসহ কয়েকটি দেশে করোনা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষকে ভালো রাখা এবং সংকটময় পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অবশ্যই চ্যালেঞ্জ। গত তিন বছরও চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা মোকাবিলা করতে পেরেছি।’
মানুষ অতীত ভুলে যায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে বিদ্যুতের আওতায় ছিল মাত্র ৪০ শতাংশ। এখন বিদ্যুৎসুবিধা পায় শতভাগ। কিছুদিন আগে যখন লোডশেডিং হলো তখন মানুষ হৈহৈ-রৈরৈ শুরু করেছিল। কিন্তু এখন আর লোডশেডিং নেই। সে খবর পত্রিকার পাতা বা টিভির খবরে নেই। আগে যে রাস্তাঘাট ছিল না, যে রাস্তায় রিকশা নিয়ে চলা দুষ্কর ছিল, এখন সেখানে গাড়ি চলে। এ বিষয়গুলো মানুষ ভুলে গেছে। ১৪ বছর আগে কি ছিল? আমরা ক্ষমতায় আসার আগে তো সব বদলে দিতে পারিনি। আর আজকে কী পরিস্থিতিতে দাঁড়িয়েছি সে অবস্থা মানুষকে মনে করিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি গণমাধ্যমের সহযোগিতা চাই।’
সুজন / সুজন
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন