আজ মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা
যানজটের নগরী ঢাকায় মুক্তি আনতে পারে মেট্রোরেল, এ স্বপ্নকে ধারণ করে যাত্রা শুরুর প্রথম সপ্তাহ পার হলো। মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ।
সাপ্তাহিক বন্ধের বিষয়ে না জেনে অনেক যাত্রী এদিন এসেছেন আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনে। এসে মেট্রোরেল চলাচল বন্ধ দেখে আশাহত হয়েছেন তারা।
পরিবার নিয়ে ঘুরতে এসেছেন শরিফ হোসেন। তিনি বলেন, নাতি মেট্রোরেলে চড়তে চেয়েছে। ওর আবদারে পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এসে দেখলাম আজ সাপ্তাহিক বন্ধ।
বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন শাহেদ রায়হান। তিনি বলেন, শখ হওয়াতে মেট্রোরেলে চড়তে এসেছিলাম। কিন্তু স্টেশন বন্ধ থাকায় শখ পূরণ হলো না।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও সেদিন যাত্রী চলাচল বন্ধ ছিল। সেদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা টিকিট কেটে মেট্রোরেলে চড়েন।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির