ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দেশে ফিরলেও আরও কিছুদিন বিশ্রামে থাকবেন ফ্লোরা : চিকিৎসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ১:১

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরার পরিবারের বরাত দিয়ে ডা. আলমগীর জানান, ডা. সেব্রিনা ফ্লোরা অনেকটা সুস্থ হলেও শারীরীকভাবে এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। তিনি এখন বাসায় আছেন। আপাতত পরিবারের লোকজন ছাড়া বাইরের কারো সঙ্গে দেখা বা ফোনে কথা বলছেন না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ডা. ফ্লোরার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন। প্রসঙ্গত, অসুস্থ হয়ে গত বছরের জুলাইয়ে ডা. সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 

ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘ প্রায় ৫ মাস সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা