দলীয় কর্মীদের খুশি করতে মিথ্যা আশার বাণী শোনাচ্ছে বিএনপি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার পতনের আন্দোলন করছে। ১০ ডিসেম্বর ১০ লাখ লোকের সমাগম ঘটানোর কথা বলে ৫০ হাজার লোক এনেছে। এরপর থেকে দলের সাধারণ নেতাকর্মীরা বিএনপির সঙ্গে নেই। তাই তাদের খুশি করতে মিথ্যা আশার বাণী শোনাচ্ছেন সিনিয়র নেতারা।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, হাঁকডাকের মাধ্যমে আন্দোলনে ব্যর্থ নেতাকর্মীদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ গণ মানুষের দল, এসব হুংকার দিয়ে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।
এ সময় তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন পরিশীলিত মানুষ। সংকটের সময় কিভাবে নেতৃত্ব দিতে হয় তার জীবনী থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীদের শেখার আছে। প্রভাবশালী হয়েও কখনও লোভ লালসা তাকে বশ করতে পারেনি। সারা জীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন