সিএসই-৩০ ইনডেক্স সমন্বয়
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। এ ইনডেক্সে নতুন করে ৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর আগের ৮টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এ ইনডেক্স আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেল্টা ব্র্যাক হাউজিং, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।
ইনডেক্স থেকে বাদ পরা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বারাকা পতেঙ্গা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি, লিন্ডে বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং তিতাস গ্যাস।
সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২০.৫৩ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩১.৯৪ শতাংশ।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার