সরকারী কর্মচারীদের গৃহঋণ সুবিধা দিতে অর্থ মন্ত্রণালয়ের সাথে ডিবিএইচের সমঝোতা স্বারক স্বাক্ষর
দেশের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি কর্মচারীদের সরকারি গৃহঋণ স্কীমের আওতায় ঋণ সুবিধা প্রদান করবে। এ চুক্তির আওতায় সরকারের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ডিবিএইচের মাধ্যমে এই বিশেষ স্কীমে গৃহঋণ নিতে পারবেন। বর্তমান নিয়ম অনুযায়ী, এই ঋণের সর্বোচ্চ সীমা হল ৭৫ লাখ টাকা এবং সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। ঋণের সুদের হার ৯%, যার মধ্যে ৫% সরকার বহন করবে এবং অবশিষ্ট অংশ গ্রাহক বহন করবেন।
বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ^জিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল) দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা পরপর ১৭ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ (অঅঅ) অর্জন করেছে এবং গত ৪ বছর ধরে কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে।
ডিবিএইচ ফ্ল্যাট ক্রয়, বাড়ি নির্মান, গ্রুপ কনস্ট্রাকশন, বাড়ি ক্রয় সহ সকল আবাসন সুবিধার জন্য ঋণ প্রদান করে থাকে। বর্তমানে ডিবিএইচের শাখা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, সাভারে এবং
নিকট ভবিষ্যতে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও ডিবিএইচের অফিস খোলার পরিকল্পনা আছে।
প্রীতি / প্রীতি
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!