ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যেখানে বিনয়, সেখানেই বিজয়- বাকৃবি উপাচার্য


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৭:১৯

আমরা জনগণের সেবক। সেবাই আমাদের কাজ। বিনয় যেখানে বিজয় সেখানে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা সম্ভব হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে  (বাকৃবি) অনুষ্ঠিত ‘ব্যক্তি, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে নৈতিকতা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এসব কথা বলেন।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় উপাচার্য আরও বলেন, কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে বিভিন্ন গবেষণা চলছে। এক গবেষণায় দেখা গেছে, উত্তরবঙ্গের কৃষকেরা জমিতে মাত্রাতিরিক্ত ফসফেট সার ব্যবহার করেন। কৃষকেরা যদি ফসফেট সার সঠিক মাত্রায় ব্যবহার করেন তাহলে বর্তমানে ব্যবহৃত ফসফেট সারের দশ ভাগের এক ভাগ দিয়ে কাঙ্খিত ফলন পাওয়া সম্ভব। মাত্রাতিরিক্ত সার ব্যবহারের কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এতে কৃষকের লভ্যাংশ কমে যাচ্ছে।

কর্মশালায়, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলজার হোসেন।

উল্লেখ্য, ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও কারিগরী বিভাগের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে