বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ বইয়ের প্রকাশনা উৎসব
অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে হাসিনা আনছার এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ বইটি। বইটিতে বাংলাদেশের ১০০ জন রন্ধনশিল্পীর সেরা ১০০টি জনপ্রিয় রেসিপি স্থান পেয়েছে।

নাহার কুকিং ওয়ার্ল্ড এবং আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আগামী ৭ই জানুয়ারি, বিকাল ০৩ টায়, রাজধানীর ধানমন্ডিতে ”Women's Voluntary Association- WVA” ধানমন্ডি ২৭, (নিউ ১৬) বাড়ি নাম্বার ২০, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ বইয়ের প্রকাশনা উৎসব ও "বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি প্রতিযোগিতা" এক্সক্লুসিভ -২০২৩ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্পন্সর হিসেবে সাথে রয়েছে, টপার কিচেনওয়্যার এবং সেভরি ফুড লিমিটেড। এছাড়া আয়োজনে থাকছে বিশেষ মেলা, এবং কুকিং কনটেস্ট। সারা দেশ থেকে সেরা ৪০ জন রন্ধিন শিল্পীকে সম্মাননা প্রদান এবং আরো বিশেষ আয়োজন থাকছে। এছাড়া উক্ত অনুষ্ঠানে রয়েছে, মেহেদী কর্ণার ও কফি কর্ণার।
অনুষ্ঠানে নাহার কুকিং ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী হাসিনা আনছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আ. ক. ম. মোজাম্মেল হক এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শারমিন সেলিম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকিয়া পারভীন খানম মনি এমপি, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন- ৩১৮। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ হাসান মারুফ বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি শেফ টনি খান। বাংলাদেশ কুকিং এসোসিয়েশন-এর জেনারেল সেক্রেটারী ও জনপ্রিয় রন্ধনবিদ মেহেরুন্নেসা।
এছাড়াও অনুষ্ঠানের শেষে বিশেষ সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করা হয়েছে।
সুজন / সুজন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন