ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে অর্থনীতি ক্লাবের নতুন কমিটি গঠন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৩ রাত ৯:২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের অধিভুক্ত অর্থনীতি ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ আশিকা আক্তারকে সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইনকে সহ-সভাপতি, অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী শওকত আলীকে সাধারণ সম্পাদক এবং  একই ব্যাচের রিফাতুল জান্নাতকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্যদের কমিটি দেয়া হয়েছে। 

এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন  ড. স্বপন চন্দ্র মজুমদার, মোসাঃ নয়ন তারা, আয়েশা আক্তার, রাশেদ আহমদ, রিফাত নাহরিন।

কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাইদা কামরুন নেসা, তানজিনা আক্তার, ফাতেমা আক্তার অর্ণা, মাসুম বিল্লাহ, জান্নাতুল ইসলাম লিজা। 

এছাড়াও কমিটির সহ-সমন্বয়কারী হিসেবে আছেন- জগদীশ চন্দ্র রায়, সইবুল ইসলাম, রায়হান আহমেদ, সায়েদুর রহমান, সামিন বক্স সাদী।

কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোসাঃ আশিকা আক্তার বলেন, নতুন দায়িত্ব পাওয়া অবশ্যই আনন্দের। সামনের দিনে চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি।

সুজন / সুজন

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী