ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেউ না খেয়ে থাকবে না : খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ৪:৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। 

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

বীর এই মুক্তিযোদ্ধা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস এর খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকে না। কিন্তু ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে এটা চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।

ভোক্তারা ওএমএস এর মাধ‌্যমে আরও বেশি পরিমাণ চাল আটা ও বিক্রয় কেন্দ্র বাড়ানোর অনুরোধ করেন। 

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা