ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৪ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ৭৩৯ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৩ বিকাল ৫:৮

এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির দুটি প্রস্তাবসহ ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা। বুধবার (৪ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। 

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৩ সালের ১ম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ২টি প্রস্তাব ছিল। অনুমোদিত ৪টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ৭৩৯ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা।

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২০২২-২০২৩ অর্থবছরে খাদ্যশস্যের নিরাপত্তা মজুত সুসংহত করার লক্ষ্যে ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। 

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা  প্রতিষ্ঠান ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। এতে ব্যয় হবে প্রতি মেট্রিক টন ৩৯৩.১৯ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ হাজার টাকা। প্রতি কেজি চালের দাম পড়বে ৪২.০৭ টাকা।

সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ- ৩ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টন ৩৯৭.০৩ মার্কিন ডলার হিসেবে এতে ব্যয় হবে ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চালের দাম ৪২.৬৮ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এর প্যাকেজ নং-এসডি-২ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকার ৭টি প্রতিষ্ঠানের কাছে রিকায়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে প্রস্তাব দাখিল করে। 

তাদের মধ্যে ৬টি প্রতিষ্ঠানের প্রস্তাব রেসপনসিভ হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে  এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, অস্ট্রেলিয়া ও এসিই কনসালট্যান্টস লিমিটেড, বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড, বাংলাদেশকে নিয়োগের সুপারিশ করে টিইসি। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ৫৪৪ টাকা।

তিনি বলেন, ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভরন্যান্স প্রজেক্ট’ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের জন্য ৪টি প্রতিষ্ঠানের কাছে রিকায়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে তারা প্রস্তাব দাখিল করে। সবগুলো প্রতিষ্ঠানের প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। 

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে নিপ্পন কোই কো. লিমিটেড, কোই রিচার্স অ্যান্ড কনসাল্টিং কো. লিমিটেড, নিপ্পন কোই বাংলাদেশ লিমিটেড, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস এবং বিইটিএস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডকে নিয়োগের সুপারিশ করে। এতে ব্যয় হবে ২৮১ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৭৪২ টাকা। 

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে