ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশে প্লাস্টির শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা : শিল্প মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৩ বিকাল ৫:৩৮

বর্তমানে দেশে প্লাস্টির শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা। ০৪ জানুয়ারি ২০২৩ সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর উদ্যোগে ‘Plastic Waste Recycling: Investment Prospects, Challenges and Way Forward’ সেমিনারে এই তথ্য জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেছেন, বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬% রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার হয়। 

বাকি ৬৪%ই পরিবেশ দূষণ করে। অথচ সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রপ্তানি বর্তমানের ১২০ কোটি ডলার থেকে আরো বাড়ানোর পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ জানান, দেশের  এই খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 শিগগিরই তা অনুমোদন করে আগামী ফেব্রুয়ারি ২০২৩ থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। ০৪ জানুয়ারি ২০২৩ সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর উদ্যোগে ‘Plastic Waste Recycling: Investment Prospects, Challenges and Way Forward’ সেমিনারের আয়োজন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. জসিম উদ্দিন, সভাপতি, এফবিসিসিআই। সভাপতি অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব ড. ইজাজ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন এবং জনাব শামিম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন