ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শেষ হয়নি শতভাগ শুটিং, ১০০ কোটি রুপিতে বিক্রি দক্ষিণি সিনেমার হিন্দি স্বত্ব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১১:৫০

মুক্তির আগেই দক্ষিণ ভারতের নায়ক সুরিয়ার নতুন সিনেমা হইচই ফেলে দিয়েছে। তার সিনেমা ‘সুরিয়া ৪২’-এর হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে।

শিবা পরিচালিত ছবিটির শুটিং সবেমাত্র ৬০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে বাকি অংশের শুটিং। বড় বাজেটের সিনেমাটি নিয়ে দর্শকেরাও অপেক্ষায়। আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষ করে ২০২৩ সালেই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ১০০ কোটি রুপিতে সিনেমাটির হিন্দি স্বত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়াও তার প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব।

সিনেমাটিতে সুরিয়ার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অবশ্য সুরিয়া অতিথি চরিত্রে অভিনয় করবেন।

 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’