ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নেতাদের দায়িত্ব বণ্টন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ১:২০

আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গণঅবস্থান কর্মসূচিকে সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের ১০টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি সফলে ঢাকা বিভাগে দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে। খুলনা বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজশাহী বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ফরিদপুরে যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। সিলেট বিভাগে যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিভাগে যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল। রংপুর বিভাগে যুগ্ম- মহাসচিব হারুন অর-রশিদ।

কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে। চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে। ময়মনসিংহ বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন