ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না : কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ২:৩৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে আগামী ১১ তারিখ নয়, আগামী ডিসেম্বরের ১১ তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।
 
আমদানি করা ৫৮২ কোটি টাকার ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার বিব্রত। প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে। উৎপাদন খাতকে শিল্পায়ন করা এবং এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাই এখন মূল লক্ষ্য। ভারত এক্ষেত্রে সহযোগিতা করবে।

এদিকে দেশে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্যতেল আমদানি হয় জানিয়ে তিনি বলেন, সরিষা উৎপাদনের মাধ্যমে এই আমদানি ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার। পেঁয়াজের উৎপাদনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন