ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আনসার-ভিডিপি’র ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৩:৪৮

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।

আজ ০৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ০৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, উপমহাপরিচালকবৃন্দ, একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালক, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুচকাওয়াজ উপলক্ষ্যে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালক এর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ৪৩তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রীতি / প্রীতি

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না

চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা

কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার