জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু
শুরু হলো জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে এটাই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের সময় শুরু হবে। এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতি বছরই সংসদে বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন। তাছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদও শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।
প্রীতি / প্রীতি
গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে
জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা
সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা
মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী