ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

বিএনপির ৭ সদস্যের পদত্যাগ সংসদকে অবহিত করলেন স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৩ বিকাল ৫:১৬

জাতীয় সংসদকে বিএনপির ৭ জন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার ২১তম অধিবেশন শুরুর পর স্পিকার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ এবং তাদের পদত্যাপত্র গ্রহণ করা হয়েছে বলে অবহিত করেন।

বিএনপির সদস্যদের পদত্যাগ করা আসনগুলো হলো চাপাইনবাবগঞ্জ-২, চাপাইনবাবগঞ্জ-৩, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-২। পদত্যাগী সংসদ সদস্যরা হলেন আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।  

গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। সাত সংসদ সদস্যের মধ্যে ৫ জন সশরীরে উপস্থিত হয়ে এবং বাকি ২ জন ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগ পত্র জমা দেন। এর আগে রাজধানীর গোলাপবাগে ১০ ডিসেম্বরের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সে সময় তারা জানান, সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমনপীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা এবং মতপ্রকাশ, বাকস্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ, সর্বপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।

প্রীতি / প্রীতি

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ