বড়লেখা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। তিনি বলেন, অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার ৫ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
পরিবেশমন্ত্রী আজ শনিবার (১৭ জুলাই ) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল ১১৪০৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তি /পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে উদবোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে , আরও সাহায্য পাইপলাইনে আছে, যাচ্ছে। সকলেই সাহায্য সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না।
শাহাব উদ্দিন বলেন, বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনাভাইরাসকে সাধারণ মনে করবেন না, যে কোন সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। মন্ত্রী এসময় অসহায় মানুষের ত্রাণসামগ্রী বিতরণ তালিকাটা সঠিকভাবে প্রস্তুত এবং ধৈর্যসহ ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ ।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ও মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন আজ শনিবার (১৭ জুলাই ) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের সুবিধার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। পরিবেশমন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস এর কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ
জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
Link Copied