ছাত্রলীগের মঞ্চ ভেঙে ৮ জন হাসপাতালে
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ আট নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এসেছেন। আহত অবস্থায় শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে তারা ঢামেকের জরুরি বিভাগে আসেন।
আহতরা হচ্ছেন— ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ ইসি মেম্বার), শারমিন সুলতানা লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), সাবরিনা চৌধুরী, বরিকুল ইসলাম বাধন (বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাত জন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। এসময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।
ভেঙে পড়ার পরপরই নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংবাদকর্মীরা ছবি, ভিডিও করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। সেখানে হট্টগোল শুরু হলে পুলিশের নিরাপত্তায় উঠে দাঁড়ান ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের বর্তমান-সাবেক নেতারা।
এমএসএম / এমএসএম
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা