আসুন একসঙ্গে নির্বাচনি লড়াই করি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। সামনে দেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।’
বিএনপির প্রতি আহ্বান রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমানে চলমান সংকটের মধ্যে নতুন করে সংকট সৃষ্টি না করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা (বিএনপি) আর নতুন করে কোনো সংকট তৈরি করবেন না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন