জাকের পার্টির ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত
জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জাকের পার্টির ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জাকের পার্টির ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো: আব্দুল জব্বার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রবি বলেন, ‘একটি আদর্শ ও সুশৃঙ্খল জাতি গঠনে ইসলামি মূল্যবোধে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ ও পারিবারিক জীবন পরিচালিত করতে হবে। সে লক্ষ্যে আগামী ১৮-২১ ফ্রেরুয়ারি জাকের পার্টির বিশ্ব মহা সম্মেলনে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি ও দেশ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।’
এ সময় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. কায়সার হামিদ, জাকের পার্টির প্রেস উপ-সচিব আব্দুল লতিফ খান যুবরাজ, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী রাশিদুল হাসান রাশেদ, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান বিশ্বাস, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক সিকদার, ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেনসহ ঢাকা মহানগর উওর ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা।
সুজন / সুজন
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন