টিকার চতুর্থ ডোজ নিলেন ৩ লাখ ৩২ হাজার মানুষ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে টিকা কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ জন। তৃতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫২৫ জন। চতুর্থ ডোজ পেয়েছে তিন লাখ ৩২ হাজার ১৯১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ৭৪ লাখ ২ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৬২ লাখ ১২ হাজার ৬২৪ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেয়া হয়নি।
পাঁচ থেকে ১১ বছর বয়সী এক কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৩৮ জন শিশুকে করোনার প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৩৮৪ জনকে। এ ছাড়া টিকার আওতায় এসেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৯২৫ জন ভাসমান মানুষ।
প্রীতি / এমএসএম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে