ঘন কুয়াশার কারণে ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতা
ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাতটি ফ্লাইট।
জানা গেছে, বিভিন্ন দেশ থেকে মোট সাতটি আন্তর্জাতিক বিমান রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এই সাতটি বিমানকেই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
এগুলো হলো- জাজিরা এয়ারওয়েজ বিমান জে-৯৫৩১, বিমান বাংলাদেশ বিজি-৩৫০, কুয়েত এয়ারওয়েজ বিমান, এয়ার আরবিয়া বিমান, ইউএস বাংলা, গালফ এয়ার ফ্লাইট, সালাম এয়ার বিমান।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীরা সকলে নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই ফের কলকাতা থেকে ওই সাতটি বিমানই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
Link Copied