ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার উন্নয়ন দর্শন : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১:৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের যে ভিত্তি তৈরি করে গেছেন, সে পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এক যুগের বেশি পথচলায় প্রমাণিত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার এক উন্নয়ন দর্শন। এখন লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ।

আজ রবিবার (৮ জানুয়ারি) ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ই-গেইট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-পাসপোর্ট ও ই-গেইট প্রবর্তন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে বর্তমান বিশ্বে প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির সঙ্গে দেশকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে ২০২০ সালের ২২ জানুয়ারি প্রধামন্ত্রী কর্তৃক সর্বাধুনিক মাইক্রো প্রসেসর চিপযুক্ত ই-পাসপোর্টের উদ্বোধন হয়।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরো সেবামুখী ও নিরাপদ করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ই-পাসপোর্ট ও ই-গেইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এইসব সর্বাধুনিক নাগরিকবান্ধব সেবার মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। ই-গেইট সেবা গ্রহণ করে বিদেশগামী আমাদের যাত্রীগণ অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। এতে ইমিগ্রেশন ব্যবস্থাকে আরো নিরাপদ ও সুসংহত করবে।

প্রীতি / প্রীতি

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা