মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব
মেট্রোরেলের জন্য কোনো ধরনের লাভ ছাড়া কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসির কারিগরি কমিটি। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ শতাংশ।
বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, মেট্রোরেল ছাড়াও ইকোপার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার জন্য বিতরণ কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তাদের এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে। পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই এই প্রস্তাব বিবেচনা করা হবে।
শুনানিতে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহীসহ সদস্য, সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির