ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘন কুয়াশা কেটে ঢাকায় রোদেলা আকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ১১:৪১

বেশ কয়েকদিন পর রোদেলা সকাল দেখলো নগরবাসী। গত সপ্তাহের মাঝামাঝি থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল ঢাকার আকাশ। দুদিন কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল, দুপুরের পর। তাই পুরো সময় ছিল তীব্র শীত। অনেক দিন এমন শীতের মুখোমুখি হয়নি ঢাকাবাসী।

মূলত ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে তীব্র শীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যদিও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ঢাকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে কনকনে শীতের পরিস্থিতি বদলে যাচ্ছে ঢাকায়। গতকাল (রোববার) দুপুরে রোদের দেখা মিলেছিল। শুক্রবারও দুপুরের দিকে ঘন কুয়াশার আড়াল সরিয়ে সূর্য হেসেছিল আকাশে। তাই দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে।

সোমবার ঢাকার সকাল ছিল কুয়াশামুক্ত। ঘন নীলাকাশে ঝলমল করছে শেষ পৌষের সূর্য। বিভিন্ন স্থানে অনেককে রোদ পোহাতে দেখা গেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১২ দশমিক ৩। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে