আড়াই মিনিটে নজর কেড়েছেন লাস্যময়ী সামান্থা
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গুনাশেখর পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সোমবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘের ট্রেইলারে নজর কেড়েছেন সামান্থা।
ট্রেইলারের ৫০ সেকেন্ডে দেখা দেন সামান্থা। গহীণ বনে একঝাঁক প্রজাপতির মাঝে তার দেখা মেলে। পরনে সাদা রঙের পোশাক। মাথায় তাজা ফুলের টিকলি। কাখে কলসি, দুই বাহুতেও শোভা পাচ্ছে তাজা ফুলের বাজু। এমন লাস্যময়ী অবতার নেটিজেনদের মন কেড়েছে। তা ছাড়াও পুরো ট্রেইলারের বিভিন্ন অংশে নানা লুকে ধরা দিয়েছেন তিনি। যার প্রশংসা করছেন সামান্থা ভক্তরা।
বিশাল একটি রাজ্যের শট দিয়ে শুরু হয় ট্রেইলার। আর ভয়েস ওভারে এক শিশুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মূলত এই শিশুটিই শকুন্তলা। মালায়ালাম সিনেমার অভিনেতা দেব মোহন, মোহন বাবু, ভারতীয় বাংলা সিনেমার যীশু সেনগুপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন। এ ট্রেইলারে তাদের উপস্থিতিও মিলেছে।
‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন