ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আজই কারামুক্ত হবেন ফখরুল-আব্বাস, আশা আইনজীবীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ৩:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার (৯ জানুয়ারি) কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন তাদের আইনজীবীরা।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস যে জামিন পেয়েছেন, সেই আদেশ আমরা বিচারিক আদালতে দাখিল করেছি। আদালত তা অনুমোদন করেছেন। এখন এটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আশা করছি, আজই তারা কারামুক্ত হবেন।

এর আগে রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মির্জা ফখরুল ও দলটির মির্জা আব্বাসের জামিন বহাল রাখেন। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় কারাগারে আছেন বিএনপির ওই দুই জ্যেষ্ঠ নেতা।

গত ৩ জানুয়ারি বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেন আদালত।

পরে ৪ জানুয়ারি সকালে তাদের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে রোববার (৮ জানুয়ারি) শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে ওই দিন পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিননামা (বেইল বন্ড) দাখিল না করার নির্দেশ দেন চেম্বার আদালত। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন