ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৩ বিকাল ৫:১১

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সোমবার (০৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে এ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান সরকারের ১০০৮তম সভা। আজকের সভায় বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে ৫টি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। আর ৩টি ছিল নীতি নির্ধারণী কাজ।

তিনি বলেন, শরিয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হবে এবং দেশের ৫৪তম বিশ্ববিদ্যালয়। সে জন্য শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের মূল বৈশিষ্ট্য অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রকম আছে অনেকটা সে রকমই। 

প্রীতি / প্রীতি

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে