ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সরকারের পতন না হলে রাজনীতি থেকে বিদায়ের ওয়াদা করুনঃ ফখরুলকে নানক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৪:৩৮

সরকারের পতন ঘটাতে না পারলে মির্জা ফখরুলকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ওয়াদা করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কারাগার থেকে বের হয়েছেন। তিনি কারাগার থেকে বের হয়ে বলেছেন, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। সরকারের পতন হবে না। কারণ এ সরকার জনগণের সরকার। এ সরকার শান্তির পক্ষের সরকার, এ সরকার উন্নয়নের সরকার; এ সরকারের পতন ঘটানো যাবে না।’

যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আপনি বলুন (মির্জা ফখরুল) যদি এই সরকারের পতন ঘটাতে না পারেন তাহলে ওই নয়াপল্টনে কান ধরে উঠবস করে রাজনীতি থেকে বিদায় নেবেন। সেই ওয়াদা বাংলার জনগণের কাছে করতে হবে।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা জাতির পিতাকে হত্যা করতে পারে, যারা জাতির পিতার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করতে পারে। যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করতে পারে। তারা আর যাই হোক এ দেশের মঙ্গল কামনা করতে পারে না। ওরা খুনি।’

তিনি বলেন, ‘বিএনপিকে মোকাবিলার জন্য আওয়ামী যুবলীগই যথেষ্ট। যুবলীগ যদি মাঠে নামে দেশবাসী তাদের সাথে থাকবে।’

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন