ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে নবগঠিত শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ১১:১১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবগঠিত শিক্ষক সমিতি ২০২৩ এর অভিষেক ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি)  রাতে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক. ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এস. এম. বুলবুল এবং ইউজিসি অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা।

অনুষ্ঠানের শুরুতে বাকৃবি শিক্ষক সমিতি ২০২২ কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক। এসময় তিনি ২০২২ সালের কমিটির ২২ টি অর্জন সবার সামনে তুলে ধরেন। এরপর ২০২৩ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠান পরিচালনা করেন বাকৃবি শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

জানা যায়, ২০২২ কমিটিতে শিক্ষক সমিতির মোট আয় ছিলো ৫৮ লাখ ৯৩ হাজার ৫১০ টাকা এবং ৫৮ লাখ ৫৭ হাজার ৬৭৬ টাকা ব্যয় করে উদ্বৃত্ত ছিলো ৩৫ হাজার ৮৩৪ টাকা।

শিক্ষক সমিতির এ বছর বিভিন্ন খাত থেকে আয় হিসেবে ১৪ লাখ ৪৭ হাজার ৪৩৪ টাকা ও ব্যয় হিসেবে ১৪ লাখ ১৩ হাজার টাকা ধরে ২৮ লাখ ৬০ হাজার ৪৩৪ টাকার বাজেট প্রস্তাব করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি সবার ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। শিক্ষকদের নিজেদের মধ্যে কোনো বিভক্তি রাখা উচিত নয়। এবার ১ম বাকৃবির ইতিহাসে ৬৬ জন শিক্ষক একবারে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাকৃবি সবার আইডল হতে পারে। যারা নতুন শিক্ষক হয়েছে, তারা প্রত্যেকে অত্যন্ত  মেধাবী

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে