ফারজানা বাতেন এর রেসিপিঃ সুজির লেমন রাইন্ড বাসবুসা
উপকরন
সুজি -১কাপ
চিনি -৩/৪ কাপ
গুঁড়া দুধ-১কাপ
তেল - ১ কাপ
ঘি -২টে.চা
বেকিং পাউডার -১চা.চামচ
ডিম -৪টি
লেমন জুস -২ টেবিল চামচ
লেমন রাইন্ড -১ টেবিল চামচ
শিরার জন্য —
চিনি -১/২ কাপ
পানি -১/৪ কাপ
প্রনালী -
সব শুকনা উপকরন সুজি ,চিনি ,দুধ, বেকিং পাউডার একসাথে মিলিয়ে রাখতে হবে ।
ডিম বিট করে নিতে হবে কিছুক্ষন।
তারপর এর মধ্যে তেল ও ঘি মিশিয়ে আরও একটু বিট করে শুকনো উপকরন গুলো অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে ।
এরপর ভালোভাবে মিশানো হয়ে গেলে লেমন জুস ও লেমন রাইন্ড মিশিয়ে মোলডে ঢেলে দিতে হবে ।এরপর প্রিহিটেড ওভেনে ১৮০’ তে ৩০ মিনিট বেক করতে হবে ।
যদি প্রয়োজন হয় তবে আরও ৫/১০ মিনিট বেক করতে হবে ।
এবার হয়ে গেলে নামিয়ে গরম থাকতেই এর মধ্যে হাল্কা গরম সিরা উপরে ছড়িয়ে দিতে হবে ।
এরপর ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন দারুন মজার “সুজির লেমন রাইন্ড বাসবুসা “ ।
রান্নাটি দেখা যাবে এখানে
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
Link Copied