ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জেমস বন্ডের চরিত্রে সানি লিওন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:১৩

'০০৭' শুনলে বা দেখলেই কল্পনায় একটি চরিত্র ভেসে আসে। যে চরিত্রের হাতের সামনে বন্দুক সামনে তাক করা। ব্রিটিশ গুপ্তচর। হলিউড অভিনেতা জেমস বন্ড। কিন্তু কোনো চলচ্চিত্র শিল্পী যদি ঠিক তেমন কাজ করেন, ব্যাপারটা কেমন হবে!

অ্যাকশন ছবি 'অনামিকা'র শুটিং সেটে বন্দুক হাতে পেয়েই এমন কাণ্ড দেখিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

'০০৭' বলতেই যে সুর মাথায় আসে, ঠিক তেমনটাই কানে আসছে। ধূসর পোশাক পরে রয়েছেন তিনি। জেমস বন্ডের চরিত্রে প্রবেশ করেছেন যেন সানি লিওন! সেটে এমন একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ভিডিওতে দেখা যায়, নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করছেন। তাই নিজের গলায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সে‌ই বিখ্যাত সুর তুললেন। ক্যামেরার দিকে বন্দুক তাক করে এগিয়ে এলেন আরও খানিকটা।

সানি সেই ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, 'এমন করেই কাটালাম দিনটা।'

বিক্রম ভট্টের আগামী ওয়েব সিরিজ 'অনামিকা'-তে অভিনয় করছেন সানি। কোভিডের দ্বিতীয় ঢেউর আগেই বেশ খানিকটা শ্যুট করা হয়েছিল। ভারতে লকডাউন ওঠার পর ফের কাজে নেমেছেন তারা। সেটের বিভিন্ন ভিডিও দেখতে পাওয়া যাবে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

'অনামিকা' ছাড়াও সানির হাতে আরও কয়েকটি কাজ রয়েছে পর পর। 'শেরো' এবং 'ব্যাটেল অব ভীমা কোরেগাঁও'তেও দেখা যাবে তাকে।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী