র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব ইস্যুতে চলমান সংস্কারকাজ অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক বৈঠকে এমন ইঙ্গিত দেন।
রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
ঢাকায় গত ডিসেম্বর ১০ বিএনপিকে বিভাগীয় গণসমাবেশ করতে দেওয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া হলেও ভবিষ্যতে বিষয়টি ক্লিয়ার হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, র্যাব ইস্যুতে বাংলাদেশ সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে। এ ধারা অব্যাহত থাকলেই বিষয়টির মীমাংসা হবে।
এদিনরাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইনমন্ত্রী আনিসুল হক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন ডোনাল্ড লু।
গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লু। এসময় দুদেশের দ্বিপক্ষীয় বিষয়ে তারা আলোচনা করেন।
দুদিনের এ সফরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন ডোনাল্ড লু।
এমএসএম / এমএসএম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে