ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এসএমই’


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৩ রাত ১০:৫৫
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ (এসএমই) ও কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রান্তিক পর্যায়ে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা জামানতের অভাবে ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারেন না। তাই বাংলাদেশ ব্যাংক এসএমইর আওতায় জামানতবিহীন ঋণ প্রদান করবে।
‘এসএমই এবং ক্রেডিট গ্যারান্টি স্কিম বিষয়ক বিশেষ সচেতনতা ও দক্ষতা বৃদ্ধ ‘  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে গতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ, এসএমই ও ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ হতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন নীতি সহায়তা প্রদান করছে। এসএমই ও কৃষি খাতে প্রদানকৃত কৃষি ঋণ বিতরণে যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। যথাযথভাবে এসব স্কিম ও নীতি বাস্তবায়ন করা সম্ভব হলে খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি আরো শক্তিশালী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক জনাব এস. এম. আব্দুল হাকিম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। সম্মানিত অতিথি হিসেবে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মো. মোস্তাফিজুর রহমানসহ ময়মনসিংহের বিভিন্ন ব্যাংকের প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে