ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু
দুই দিনের সফর শেষে রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা ছেড়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ডোনাল্ড লু ঢাকা ছেড়েছেন।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন লু। সফরের শুরুতে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার ইস্কাটনের বাসায় নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি বৈঠক করেন লু।
সফরের দ্বিতীয় দিনে সকাল থেকে শুরু করে ঢাকা ছাড়ার আগে পর্যন্ত ব্যস্ত সময় কাটান ডোনাল্ড লু। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হয়। এরপর তিনি গুলশানে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। প্রথমে তিনি মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে তার সম্মানে পররাষ্ট্রসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন ডোনাল্ড লু। তিনি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে তিনি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে নৈশভোজে যোগ দেন।
ঢাকা সফরে লুকে সরকারের একাধিক মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায়। বাংলাদেশের প্রত্যাশা, সব বড় দল নির্বাচনে অংশ নেবে।
অন্যদিকে লু গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা স্মরণ করিয়ে দেয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি দেশটি সবার রাজনীতি করার অধিকারের বিষয়টিতে গুরুত্ব দেয়।
এমএসএম / এমএসএম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে